ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, অবস্থান ভারতীয় অংশে

সত্যের কন্ঠ
জুন ৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

লালমনিরহাটের তিনটি উপজেলার পৃথক সীমান্ত দিয়ে নারীসহ মোট ৩৩ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়দের কড়া বাধার কারণে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছে।

রংপুর ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল Syed Fazle Munim জানান, শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে আট নারীসহ ১১ জন এবং পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে আরও ১০ জনকে (৫ পুরুষ ও ৫ নারী) পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির দ্রুত প্রতিক্রিয়ায় তা ব্যর্থ হয়।

অন্যদিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তেও ১২ জনের একটি দলকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি মাইকিং করে তাদের সতর্ক করলে তারাও প্রবেশ করতে ব্যর্থ হয়।

বিজিবি জানিয়েছে, ব্যর্থ পুশইনের শিকার হওয়া ৩৩ জন বর্তমানে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে অবস্থান করছে। তাদের পরিচয় বাংলাদেশি নাকি ভারতীয়—তা যাচাইয়ের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।