ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্যের কন্ঠ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে, রাস্তা ব্লক না করলেই সেটা সম্ভব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা যানজট নিয়ে অভিযোগ করেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণ ভোগান্তির মুখে পড়বে না।

‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে তিনি আরও বলেন, এই প্রকল্প পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে। এ এলাকার যানজট প্রধান সমস্যা, তাই রাস্তা ও পার্কিং স্পেস আরও প্রশস্ত করতে হবে, যা নিয়ে কাজ চলছে।

তিনি আরও জানান, রাস্তা প্রশস্ত করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদও দিয়েছেন উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।