ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫
আজকের সর্বশেষ সবখবর

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

সত্যের কন্ঠ
মে ২৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।

শনিবার (২৩ মে) এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপোর্ট হাতে পাওয়ার পর দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা সম্পন্ন করা যাবে।

তিনি আরও জানান, ঈদের ছুটির পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। মৃত্যুদণ্ড অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে হাইকোর্টে মামলার নথি প্রস্তুত ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর বিষয়েও সরকার কাজ করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয় এবং সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।