ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পালাল সহযোগী

সত্যের কন্ঠ
জুলাই ১৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
পঠিত: 19 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার সহযোগী ট্রাকচালক রাজু মিয়া (২০) পালিয়ে যান।

র‌্যাব জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন, তিনি পলাতক সহযোগী রাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।