ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১২, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চারঘাট থানাধীন দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় সাথী ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো. জারজিস হোসেন (৩২) ও মো. হাসিব (২৪)-কে গ্রেফতার করা হয়। তারা রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর ও নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জানান।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।