ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সত্যের কন্ঠ
জুন ৩০, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অস্ত্রের মালিকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।