রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল গাবতলী-সাভার টু টেকনিক্যালগামী মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তি মো. বাছেদ মাতাব্বর (২৭)।
ডিবি জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
