ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

“রাজধানীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)-কে গ্রেফতার করে।

অভিযানকালে তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।