ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ভূমিকম্প!!

সত্যের কন্ঠ
আগস্ট ১৪, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
পঠিত: 371 বার
Link Copied!

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এসময় রাজধানীর বিভিন্ন ভবনে থাকা লোকজনের কম্পন অনুভূত হয়।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। তবে সুনির্দিষ্ট স্থান এখনও জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।