ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

“রংপুর ও ঠাকুরগাঁওয়ে র‌্যাবের পৃথক অভিযানে হেরোইন ও এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রংপুর ও ঠাকুরগাঁও জেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফ (ESkuf) জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ বিকেল ৫টায় র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সুমন শেখ (৩০)-এর দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে রাখা ১৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

পৃথক আরেকটি অভিযানে একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন মধ্য দৌলতপুর এলাকায় মো. মনির হোসেন ওরফে মঈনুদ্দিন (৪৪)-এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার গোয়ালঘরের খড়ের গাদার মধ্যে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল এসকাফ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।