ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দাবিতে আখি হত্যা: স্বামী ও শ্বশুর গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

যৌতুকের দাবিতে নির্যাতনের পর আখি আক্তারকে হত্যার চাঞ্চল্যকর মামলার মূল হোতা স্বামী মো. তৌহিদুর রহমান (২২) ও মূল পরিকল্পনাকারী নান্নু মীর (৪৫)কে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল ও র‌্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের বাসিন্দা তৌহিদুর রহমান ওরফে তুহিনকে ঢাকার শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকা থেকে এবং তার বাবা নান্নু মীরকে সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর আখি আক্তারের সঙ্গে তৌহিদুর রহমানের বিয়ে হয়। তাদের ১১ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তৌহিদুর তার মা-বাবার যোগসাজশে যৌতুকের দাবিতে আখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে ১৯ এপ্রিল ভোর ৪টার মধ্যে কোনো এক সময় যৌতুকের দাবিতে তৌহিদুর, নান্নু মীরসহ পরিবারের অন্য সদস্যরা আখিকে শারীরিকভাবে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ বাথরুমের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পরে ভিকটিমের মা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে বরিশাল বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।