ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা : হাসনাত আব্দুল্লাহ

সত্যের কন্ঠ
নভেম্বর ২, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
পঠিত: 261 বার
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় পার্টিকে পুনরায় সতর্ক করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না।” শুক্রবার (১ নভেম্বর) রাতে দেওয়া এই পোস্টে, হাসনাত স্পষ্টত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার দিকে ইঙ্গিত করেছেন।

একই পোস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও শেয়ার করেছেন। পোস্টের কমেন্টে হাসনাতকে ট্যাগ করে সারজিস মন্তব্য করেন, হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে তীক্ষ্ণ কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগ তুলে জাতীয় পার্টিকে “জাতীয় বেঈমান” আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত। তিনি লিখেন, “জাতীয় বেঈমান জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আক্রমণ করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই বেঈমানদের উৎখাত নিশ্চিত করা হবে।”

পরে জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যার পর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।