ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

“যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; সংলাপ ও কূটনীতির ওপর জোর”

সত্যের কন্ঠ
জুন ১৫, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ স্বাগত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক প্রচেষ্টা ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও সুদৃঢ় হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য।

এছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়। বাংলাদেশ আশা প্রকাশ করে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিকতা এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।