বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মির্জা ফখরুল নিজ স্ত্রীর চিকিৎসা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে যান। সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়াও, তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
