ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

“যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওসমান গণি’কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম”

সত্যের কন্ঠ
মার্চ ৩, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং -৩৯, তারিখ ২৯ জুন ২০১০ ইং জিআর-২৫২/১০, ধারাঃ-নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৯(১) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওসমান গণি চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ২ মার্চ ২০২৫ ইং তারিখে আনুমানিক ৮:৩৫ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ওসমান গণি (৪০), পিতা-আফসার উদ্দিন,সাং-বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্নিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। এছাড়াও সে মামলার রুজু হওয়ার পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সর্বশেষ দক্ষিণ হালিশহর এলাকায় অবস্থান করে আসছিল।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী ওমসান গণি এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে ১টি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।