ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ১১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাব-৩ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৯:৪৫টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল আহমেদ (৩৬), এহসান উল্লাহ (২৮), মোঃ নাছির উদ্দিন (৪৫) ও মোঃ মিতুল (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৪ হাজার ৮১০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী কক্সবাজার এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে খুচরা দামে বিক্রি করতেন। তারা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলেও স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।