ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৫, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

‎মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকা থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

‎গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রমজান (৩০)। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত কর্তৃক জারি করা সি.আর. পরোয়ানা ছিল।

‎যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মোঃ রমজানকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার সি.আর. পরোয়ানা কার্যকর করা হয়।

‎গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।