ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৭
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
পঠিত: 15 বার
Link Copied!

রাজধানীর মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. নাসিম শেখ (৪৩), সোহেল (৩৬) ও সম্রাট শেখ (৩২)। পুলিশ জানায়, ১৭ জুলাই রাতে দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে নাসিমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বরে সোহেল এবং রাতে হোপের গলি এলাকা থেকে ট্রাফিক পুলিশের সহায়তায় সম্রাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।