ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার

সত্যের কন্ঠ
অক্টোবর ৩০, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
পঠিত: 149 বার
Link Copied!

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

জানা গেছে, জসিম উদ্দিনকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।