ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

মাহির মনোনয়নপত্র বাতিল : আপিল করবেন তিনি

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
পঠিত: 286 বার
Link Copied!

রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এর পর গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, শুনেছি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করব। যে গ্রাউন্ড দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বিষয়ে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। আপিল করার পর আমি সেগুলো উপস্থাপন করব।

এর আগে মাহি শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

ওই পোস্টে মাহি লেখেন, ‘যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ তবে এমন হুশিয়ারি কাকে উদ্দেশ করে দিয়েছেন তা উল্লেখ করেননি মাহি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।