ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ভিসা নীতিতে পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না : ডিএমপি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
পঠিত: 365 বার
Link Copied!

মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না। বাংলাদেশে মার্কিন ভিসানীতি বাস্তবায়ন শুরু হলেও তাতে পুলিশ বাহিনীর কাজের গতি কমবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন ডিএমপির মুখপাত্র।

পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসা নীতি দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটাবে না উল্লেখ করে ফারুক হোসেন বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে আমরা সংবাদ দেখেছি যে, তারা বাংলাদেশে ভিসানীতি কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ শুরু করেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।