ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ মাহমুদ

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ
পঠিত: 264 বার
Link Copied!

যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আসিফ মাহমুদ। প্রায় প্রতিটি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত অবকাঠামো পরিদর্শনে যাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার অনেকটা হুট করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহামুদ। স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র পেতেই আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনের বিষয়ে ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, মনে হচ্ছে, আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।