ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ‘যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটি দায়ী’: মোজতবা খামেনি

সত্যের কন্ঠ
এপ্রিল ৩০, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই প্রধান কারণ।

মোজতবা খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং এর প্রতিক্রিয়ায় ইরানও বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরার।

খামেনি বলেন, প্রমাণিত হয়েছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলোই এই অঞ্চলের অস্থিরতার সবচেয়ে বড় কারণ।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমেরিকার তথাকথিত ‘পুতুল ঘাঁটিগুলো’ নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, সেখানে অন্যদের নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না।

ইরানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।