ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

ভোলা জেলার সদর থানার আলোচিত শিশু ধর্ষণ মামলার পলাতক অভিযুক্ত ও ঘটনার মূল হোতা গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৩, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

র‍্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১৫, বান্দরবান ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক অভিযুক্ত মোঃ শাহ জামাল(৫০), পিতা-মোঃ কাঞ্চন ফরাজী, সাং-পশ্চিম চরকালী, ০৩ নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়ন, থানা-ভোলা সদর, জেলা-ভোলাকে বান্দরবান জেলার সদর থানা এলাকা হতে অদ্য ২৩ জুন ২০২৬ তারিখ গ্রেফতার করা হয়৷

মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ খ্রিঃ দুপুর অনুমান ১২:০০ ঘটিকায় মামলার শিশু ভিকটিম (৪ বছর ৯ মাস) স্কুল হতে ফেরার সময় অভিযুক্ত মোঃ শাহ জামাল (৫০) ভিকটিমকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিমের ডাক চিৎকার ও কান্নাকাটির ফলে পাড়া-প্রতিবেশী চলে আসায় অভিযুক্ত শাহ জামাল পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‍্যাব-৮, ভোলা ক্যাম্প মামলার ঘটনাস্থল পরিদর্শন সহ ছায়াতদন্ত শুরু করে। ঘটনায় জড়িত এজাহারনামীয় পলাতক অভিযুক্ত মোঃ শাহ জামাল (৫০) এর অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।