ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

ভূটানের জালে বাংলাদেশের গোল বন্যা

সত্যের কন্ঠ
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
পঠিত: 98 বার
Link Copied!

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভূটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা। এর মধ্য দিয়ে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছে মুঙ্কি আক্তার, তৃষ্ণা রানী সরকার ও আলপি আক্তার।

শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরা রঙ্গশালায় অনুষ্ঠিত আসরের প্রথম ম্যাচে শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে বাঘিনীরা। কিন্তু গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট। ম্যাচের প্রথম গোল করেন মামনি চাকমা। তারপর একে একে ডজন পুরো করে বাংলাদেশ।

প্রথমার্ধে প্রতিপক্ষকে ৪টি গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের হার আরও বাড়িয়ে ৮টি গোল করে ৫ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে সর্বোচ্চ ৪টি গোল করেছেন মুঙ্কি আক্তার। আর তৃষ্ণা রানী সরকার ও আলপি আক্তার ৩টি করে গোল পেয়ছেন। এছাড়া, একটি করে গোল করেছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রানী সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।