ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

ভারত সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানালেন মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
মে ১৬, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা ঝগড়ার পক্ষপাতী নন তিনি। তবে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং অবিলম্বে এসব ঘটনা বন্ধের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ভারতের ওপর কৌশলগত চাপ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লবণাক্ততা সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুধু পদ্মা বা তিস্তা নয়, সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ফারাক্কা বাঁধ এখন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে এবং গঙ্গা চুক্তি নবায়নের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের সাম্প্রতিক উদ্যোগ যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন কর্মসূচি জনগণের মধ্যে আশা তৈরি করেছে।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপিকে সমর্থন জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।