ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

বিষাক্ত ধোঁয়ায় নার্সিং কলেজের ২৫ শিক্ষার্থী হাসপাতালে

সত্যের কন্ঠ
মে ৩০, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
পঠিত: 451 বার
Link Copied!

মো,জায়েদ হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় জহির মেহেরুন নার্সিং কলেজের ২৫ শিক্ষার্থীসহ দুই শিক্ষক অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৮ টায় পৌর শহরের কলাতলা এলাকার জহির মেহেরুন নার্সিং ইনস্টিটিউট কলেজে ধোঁয়ায় রাবেয়া, সিমা, মিম, জুসি, জেবুন নেছা, অন্তরা, দিপিকা, ঐশী, শারমিনসহ ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ সময় শিক্ষক সজল সিকদারও অসুস্থ হন। তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, হোস্টেলের রুমে লেখাপড়া করছিলেন শিক্ষার্থীরা। সে সময়ে হঠাৎ করে বাইরে থেকে রুমের ভেতরে ধোঁয়া যায়। শিক্ষার্থীরা ভেবেছিল হোস্টেলের বুয়া খাবার রান্না করছেন, সে ধোঁয়া। কিছুক্ষণ পরই সবার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট শুরু হয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যায় অন্য ছাত্র-ছাত্রীরা।
স্বর্ণা নামের আরেক শিক্ষার্থী জানান, আমার হাসপাতালে ডিউটি ছিলো পরে নার্সিং ইনস্টিটিউটের ঘটনা শুনতে পেয়ে তখন তাদের কাছে গেলে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওহিদুজ্জামান শামীম বলেন, কি কারণে অসুস্থ হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। তবে তারা আশঙ্কামুক্ত।
এ ঘটনাকে ষড়যন্ত্র বলে জহির-মেহেরুন নাসিং কলেজের চেয়ারম্যান মেহেরুনেছা বলেন, গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হওয়ার বিষয়টি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কি কারণে তারা অসুস্থ হয়েছে, খতিয়ে দেখা হবে।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজে হাসপাতালে যাই। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।