ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মীর মোঃ মোশারফ খান (৪০)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২:৫৫টায় রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোশারফ জানান, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।