ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি বিশেষ দেশের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে : হানিফ

সত্যের কন্ঠ
আগস্ট ১০, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
পঠিত: 175 বার
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য এবং তারা এখন একটা বিশেষ কোন দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট ভিত্তিক সংগঠন আইআরআই যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এদেশের এখনো ৭০ভাগ মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত যে, এখনো ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার উপর আছে।

তিনি বলেন, বিএনপি বিদেশী দূতাবাসের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দেয়, তাদের কাছে রিপোর্ট করতে হয়, এটা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। এর মধ্যে দিয়ে প্রমাণিত বিএনপি’র নিজস্ব কোন রাজনৈতিক অভিলাষ নয়, বিদেশী কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই সমস্ত কর্মকান্ড করে যাচ্ছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তে লিপ্ত আছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।