ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ভুল নীতি তথ্যপ্রযুক্তিতে দেশকে পিছিয়ে দেয় : প্রধানমন্ত্রী

সত্যের কন্ঠ
জুলাই ২৯, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
পঠিত: 96 বার
Link Copied!

বিএনপির ভুল নীতি তথ্যপ্রযুক্তিতে দেশকে পিছিয়ে দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, সরকার চালাতে গেলে নানা ধরনের সমালোচনা শুনতে হয়। লক্ষ্য স্থির ও আত্মবিশ্বাস থাকলে সব বাধা টপকে সাফল্য আনা যায়।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়ে যেতে থাকে। বিরোধীরা একসময় সমালোচনা করলেও ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে রাজধানীতে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।