ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

সত্যের কন্ঠ
জুন ২, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার যে কাজ তা আমরা করে যাচ্ছি। আমরা মিনিংফুল সার্ভিসে বিশ্বাসী। যে সার্ভিসে কোয়ালিটি থাকবে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদফতর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ফ্যামিলি কার্ড সরকারের জন্য একটি চ্যালেঞ্জ উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে। এটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমরা সুন্দরভাবে যেন দেশের প্রতিটি পরিবারে কার্ড বিতরণ করতে পারি এ জন্য কাজ করে যাচ্ছি। লোন মওকুফের ফলে দেশের সাড়ে ১১ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। বিভিন্ন ধর্মীয় যে নেতারা আছেন তাদের সহযোগিতার কর্মসূচিও শুরু হয়েছে। আমাদের প্রত্যেকটি কর্মসূচি এ বছরই ধারাবাহিকভাবে ব্যাপকতা বৃদ্ধি পাবে।

মন্ত্রী বলেন, আসন্ন বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বৃদ্ধি পবে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সমাজক্যাণ মন্ত্রণালয়ের জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। রাষ্ট্রীয় বরাদ্দ ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করার প্রস্তাব হয়েছে। এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ করেও গড়ে তুলতে চায় সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।