ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৬
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে : মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
জুলাই ৩১, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
পঠিত: 422 বার
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৮/২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। বিএনপির লোকজন দেখে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড আউট হয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে সরে যেতে হবে। আমরা একটা সামান্য শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। তারা ভয়ে ভীত হয়ে সাঁজোয়া যান নিয়ে এসেছে।’

আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, কোনো রাখ-ঢাক নেই। এনাফ ইজ এনাফ। গত দুইটি নির্বাচন দেখেছি।’

গতকাল নির্বাচন কমিশনে পর্যবেক্ষকের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নামহীন লোকদের এনে কথা বলতে বলা হচ্ছে। তাদের কেউ চেনে না। তাদের দিয়ে বলানো হচ্ছে। তবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কোনো লাভ হবে না, আমরাও নির্বাচন চাই। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালানোরও পথ পাবেন না।’ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় পাচ্ছেন? এখনও বলি, জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবেন না। জনগণের আন্দোলন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বিজয় আমাদের সুনিশ্চিত।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।