ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

বার্ন ইউনিটে চিকিৎসা সেবা শুরু করেছে চীনা বিশেষজ্ঞ দল

সত্যের কন্ঠ
জুলাই ২৫, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে, চিকিৎসা পরামর্শ দিবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সাথে দিবেন সমন্বিত চিকিৎসা। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করতে পারে।

এদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। বিমানবন্দরে এই চিকিৎসা দলকে স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশেন উহান থার্ড হসপিটাল থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।