ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণে শীর্ষে ঢাকা: ছুটির দিনেও দূষণের মাত্রা সর্বোচ্চ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৩, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
পঠিত: 189 বার
Link Copied!

সাধারণভাবে ধারণা করা হয়, যানবাহনের চলাচল বেশি হলে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তবে শুক্রবার (১৩ ডিসেম্বর) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ঢাকা। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।

সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচক থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণ স্কোর ২৩৬, যা “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। দিল্লি ১১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা “অস্বাস্থ্যকর” পর্যায়ের বাতাস নির্দেশ করে।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইরানের তেহরান এবং পাকিস্তানের লাহোর। পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান।

বায়ুর মান স্কোরের ভিত্তিতে ০-৫০ পর্যন্ত “ভালো”, ৫১-১০০ পর্যন্ত “মাঝারি বা সহনীয়”, এবং ১০১-১৫০ পর্যন্ত “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে ধরা হয়। ১৫১-২০০ স্কোর “অস্বাস্থ্যকর”, ২০১-৩০০ স্কোর “খুবই অস্বাস্থ্যকর” এবং ৩০১-এর বেশি স্কোর “দুর্যোগপূর্ণ” বলে বিবেচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।