ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

“বান্দরবানে র‌্যাবের অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বান্দরবানে অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি চাই থুই প্রু (৩৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল বান্দরবান সদর থানাধীন কুহালং ইউনিয়নের গুংগুরু বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চাই থুই প্রু বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ঘুংগুরু মুখ পাড়া এলাকার বাসিন্দা এবং চাই পো খিয়াংয়ের ছেলে।

র‌্যাব জানায়, চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সাজা ঘোষণার পর থেকে আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন দুর্গম ও পার্বত্য এলাকায় আত্মগোপনে ছিল। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পর গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।