ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে থমাস ডুলি চূড়ান্ত; ঢাকায় পৌঁছেছেন নতুন কোচ”

সত্যের কন্ঠ
মে ২২, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
পঠিত: 70 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

নতুন দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় পৌঁছেছেন আমেরিকান বংশোদ্ভূত এই জার্মান কোচ। ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেন থমাস ডুলি।

কোচ নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে ওয়েলসের সাবেক ইউরো জয়ী কোচ ক্রিস কোলম্যানের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাফুফের সিদ্ধান্তে থমাস ডুলিকেই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে গত দুই দিন ধরে হাইপ্রোফাইল কোচ নিয়োগের দাবিতে একদল সমর্থক বাফুফে ভবনের সামনে মানববন্ধন করে আসছিল। আজ বেলা ১২টায় বাফুফে কর্তৃপক্ষের সঙ্গে সমর্থকদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।