ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৮
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সত্যের কন্ঠ
জুন ১২, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

 

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) সকালে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। সেখান থেকে আজই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বেনাপোলে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন বাধে। দীনেশ ত্রিবেদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত যেমন অভিন্ন, তেমনি দুই দেশের স্বপ্নও অভিন্ন। ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করাই তার প্রধান অগ্রাধিকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।