ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
পঠিত: 83 বার
Link Copied!

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে সাতটায় সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এখন আমরা কোনো মন্তব্য করব না। তবে গোটা দিনের জন্য শুভকামনা রইলো।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন– আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।