স্মরণকালের ভয়াবহতম বন্যার কবলে দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। তবে পাশে দাঁড়ালেও কিছু তারকাকে শুনতে হচ্ছে কটুকথা। সামাজিক মাধ্যমে পড়ছেন তোপের মুখে। এর আগে চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া সমালোচনার বানে জর্জরিত করা হয়েছিল।
সম্প্রতি অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান, তিনিও আর্থিক সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছিলেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই।
অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
আর তাতেই আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এ নায়িকা রোষানলে পড়েন নেটিজেনদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।