ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফেনী জেলার ফুলগাজী থানার ক্লুলেস ও চাঞ্চল্যকর কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল (৩৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম (৩১)-কে ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত কুলসুম কাজল ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিন সন্তানের জননী কুলসুম তার দুই বছরের ছেলে নাহিমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে স্বামীর পরিবারের সঙ্গে জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। গত ২৬ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তার হাত, পা ও মুখ বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে। পরদিন ভোরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৪৫৭/৩০২/৩৪ ধারায় পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার প্রধান অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম ফুলগাজী এলাকায় অবস্থান করছে। পরে সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৭:৩৫টায় ফুলগাজী থানাধীন উত্তর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।