ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীতে ৯৪ বোতল বিদেশি মদ ও ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ বোতল বিদেশি হুইস্কি ও ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ২:১৫টায় ফুলগাজী থানাধীন আনন্দপুর কালিরহাট বাজার সংলগ্ন বিসমিল্লাহ এস.এস গ্যালারির সামনে ফেনী-পরশুরাম সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনির আহাম্মদ (৪৩)-কে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা দুটি কার্টন তল্লাশি করে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার ৯৪ বোতল বিদেশি হুইস্কি (মোট ১৬ দশমিক ৯২ লিটার) এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।