ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২১
আজকের সর্বশেষ সবখবর

“ফটিকছড়িতে দেশীয় এলজি বন্দুক ও কার্তুজসহ আটক ১”

সত্যের কন্ঠ
জুন ৯, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, ফটিকছড়ি থানাধীন ধুরুং জুবলী স্কুলের উত্তর পাশে মেসার্স খাজা সিনেটারির সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তাসহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. ইসমাইল (৩৫), পিতা- মৃত নুর হোসেন, উত্তর ধুরুং, ফটিকছড়ি, চট্টগ্রামের বাসিন্দা।

পরবর্তীতে তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১টি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটক আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।