ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬২ জনের আবেদন

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
পঠিত: 340 বার
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য পঞ্চম ও শেষ দিনে ১৩১টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। পাঁচ দিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার (৯ ডিসেম্বর) শেষদিন সকাল থেকেই প্রার্থিতা বাতিল হওয়াদের ভিড় ছিল ইসির আপিল বুথগুলোতে। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেন তারা।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র।

আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।