ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৫
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন : পলক

সত্যের কন্ঠ
অক্টোবর ২, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
পঠিত: 127 বার
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন। তাই প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ এর কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ।

প্রতিমন্ত্রী আজ সোমবার সিংড়ার পুন্ডরী আলিম মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ শফিকুল কবীর দুলু সভায় সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরী করে দেন। ফলশ্রুতিতে বদলে গেছে বাংলাদেশ। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি।

তিনি আরও বলেন, নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্ব। এই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। আমাদের এবারের স্বপ্ন, শেখ হাসিনা’র নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ-এই চারটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।