ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের সৌহার্দ্যপূর্ণ চ্যাট যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সুসম্পর্ক তুলে ধরেছে: মোমেন

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
পঠিত: 220 বার
Link Copied!

প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের সৌহার্দ্যপূর্ণ চ্যাট যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সুসম্পর্ক তুলে ধরেছে: মোমেন

মোমেন বলেন, বাইডেনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন দিতে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন।

মোমেন জানান যে, প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘বাংলাদেশ আমার পরিবার। কারণ আমি আমার বাবা, মা ও ভাইদের হারিয়েছি- যাদেরকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের জনগণের কল্যাণে সম্ভব সবকিছু আমি করছি।

শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশে যাতে কেউ গৃহহীন না থাকে সেলক্ষ্যে তাঁর সরকারের পদক্ষেপের অংশ হিসেবে তিনি প্রত্যেক গৃহহীন ও ভূমিহীন লোককে বিনামূল্যে একটি বাড়ি দেয়ার উদ্যোগ নিয়েছেন।

বাইডেন বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে তাঁর গৃহীত প্রচেষ্টা সম্পর্কে তিনি জানেন। এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

মোমেন জানান, আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্টকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ এবং আমেরিকার প্রসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার কথাও তুলে ধরেন।

সায়মা ওয়াজেদ বাইডেনকে বলেছেন, তিনি অটিজম নিয়ে কাজ করছেন এবং ফ্লোরিডায় কাজ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সায়মা ওয়াজেদের কাজের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং তার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন।

মোমেন বলেন, ‘সায়মা বাইডেনকে তার বিজনেস কার্ড দিয়েছেন।’

বাইডেন সায়মা ওয়াজেদকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।