ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪০
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জের ধরে কামরাঙ্গীরচরে যুবক খুন; ঘটনার চার ঘণ্টার মধ্যে দুই ঘাতক গ্রেফতার করেছে পুলিশ

সত্যের কন্ঠ
জুন ১৬, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র চার ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনসহ তল্লাশি অভিযান শুরু করে।

ধারাবাহিক অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে একই রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন নূরবাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।