ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিচয়ে প্রতারণা: যাত্রাবাড়ীতে গ্রেফতার ১, উদ্ধার আইফোন ১৬ প্রো ম্যাক্স

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম লাবু কাজী (৩৩)

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ২টার দিকে যাত্রাবাড়ী থানা গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, লাবু কাজী তোতা মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে একজন ভিকটিমকে উদ্ধারের কথা বলে ৫ হাজার টাকা নেন। এছাড়া মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন।

পুলিশ আরও জানায়, থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও বিভিন্ন আড়ত থেকে পুলিশ পরিচয় ব্যবহার করে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।