ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫১
আজকের সর্বশেষ সবখবর

পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সত্যের কন্ঠ
মে ১১, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
পঠিত: 53 বার
Link Copied!

পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে সব পর্যায়ে এসব ক্যামেরা ব্যবহার করে তদন্ত ও অভিযান রেকর্ড রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবাধিকার রক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের মূল দায়িত্ব হওয়া উচিত।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ-এর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দেশের ভাবমূর্তি রক্ষায় ট্যুরিস্ট পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আধুনিক পুলিশিং শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। চেইন অব কমান্ড ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।