ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় র‍্যাবের অভিযান: ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদককারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ মাদকদ্রব্য ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গতকাল রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ পাপ্পু রাজ হাসান (৩৫) এবং সম্রাট (২০)। তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকায় কিছু মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক কারবারিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা মোঃ পাপ্পু রাজ হাসান ও সম্রাটকে আটক করে।

এরপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদককারবারিদের দেহ তল্লাশি করা হলে তাদের প্যান্টের পকেট থেকে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সুকৌশলে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।