ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
পঠিত: 115 বার
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তিনি জনগণের সঙ্গে করা কোন প্রতিশ্রুতি রক্ষা না করে ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে ঠেলে দিয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে কখনোই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। তিনি সবাইকে দল-মত নির্বিশেষে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।